শনিবার, ৩০ মার্চ, ২০১৩

"ভালোবাসা, প্রেম নয়"

অনেকদিন দেখা হয়না
তোমার সাথে
মূলত: সময় নেই।
চোখে ভাসে তোমার ছবি,
খুব ইচ্ছে হয় দেখতে
তোমাকে।
খোঁজ পাওয়া যায়না তোমার
সবাই বলে।
আমার নিজের মনে হয়
তুমি সরে যেতে চাইছো
আমার কাছ থেকে
অনেক দূরে।
জানি না, তুমি জানো কি'না
আমি ভালোবাসি
তোমাকে।
ভাবছো, কি বেহায়া আমি!
দুদিনের পরিচয়ে
ভালোবেসে ফেলেছি।
বিশ্বাস করো তুমি
এ ভালোবাসা, প্রেম নয়।
আমি শুধুই ভালোবেসেছি তোমাকে
আর কিছু ভেবে নয়।


(১৯৯৭ সালে লেখা)

"আজ মন ভালো নেই"


( বুধবার, ৩১শে মার্চ, ২০১০ ১-৫১ এ এম)


কালো মেঘে ছেয়ে গেলো আকাশ
তারাগুলো লুকালো দূরে কোথাও
এরই মাঝে আকাশ কথা বলতে শুরু করলো
পরক্ষণেই কেঁদে ফেললো ঝর ঝর করে
যেন বিষন্নতার হাত থেকে বাঁচার জন্য
মনকে হালকা করার বাসনায়_
ঠিক যেন আমারই মত।

দক্ষিণের বাগানে কদম ফুটেছিলো অনেক
তারই সুবাস ছড়াচ্ছিলো বাতাসে
যেন বলছিলো, আসবে তোমার প্রিয়তমা
বাগানের সরু পায়ে চলা পথে হেঁটে
খোপায় কদম গুঁজে বৃষ্টিতে ভিজে
তোমার মন ভালো করে দেবার তরে;
তবে, কেউ এলো না।

তোমায় নিয়ে গাঁথা আমার একটি
ছোট, সুন্দর, প্রিয় শব্দ-ভালোবাসি
সযতনে রেখেছিলাম মনের মাঝে
ভেবেছিলাম বলবো কোন শুভ দিনে
হাতে হাত রেখে, চোখে চোখ মেলে
তোমার পাশে বসে;
তবে, বলা হলোনা!

বিয়ের শানাই বাজছে তোমার বাড়িতে
কত লোকজনে ভরে গেছে ঘর,
বৃষ্টিতে ভিজে বর এসেছে পালকি নিয়ে
তোমায় নিয়ে যেতে তার ঘরের ঘরনী করে;
তুমি হবে তার স্বপ্নের মানসী;
তোমাকে দেখা হবে না আর,
তাই __

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

আমার ভালোবাসা

on Tuesday, March 23, 2010 at 1:20am




আমারে সে ভালোবেসেছে,
এসেছে অতি কাছে,
অনাদর সে করেছে আমারে,
এড়িয়ে গেছে-যখন ডেকেছি বারে বারে,
ভালোবেসে তারে;

আমি তার ক্রোধের কারন
কাছে এলে যেন তার মরণ!
আমার প্রেমের পথে সে দিয়েছে বাঁধা,
হৃদয়ে দিয়েছে কত নিদারুন ব্যাথা!

সাধনা ছিলো একদিন ঠিক পাবো
ভালোবাসার শুণ্য থালা পূর্ণ করে নেবো।

ভুলে গেছি আজ সব উপেক্ষার ভাষা,
ক্রোধ, ঘৃণা, অবহেলা-পেয়ে ভালোবাসা।

নারী কেন এত হেয়!!

 Friday, March 19, 2010 at 6:08pm

নারী কেন এত হেয়!!
------------------------------------------------

বিকেলের অবসর কাটাতে
জানালার বাইরে তাকালে চোখ মেলে
উদাসী দৃষ্টি যায় কত কিছুতে!
দেখে__
কেউ বলে কবি কবি
কেউ বলে ফাতরামি
কেউ বলে ছ্যাঁকা খাওয়া....

যুবতী কন্যা থাকা ঘরে
ফোন যদি আসে হঠাত ভুল করে
জনৈক নিশ্চুপ থাকে জানে যদি
কেউ ফোন রিসিভ করে,
তাতে__
কেউ বলে মেয়ে খারাপ
কেউ বলে ফাজলামি
কেউ বলে চালাকি!

পথে যখন চলে নারী একা একা
বখাটে ছেলে দেয় শিস আর হিন্দি গানের বাজনা
প্রতিবাদী হয়ে নারী ওদের কিছু বলতে যায়-
তখন__
কেউ বলে বাহাদুরী!
কেউ বলে বেশী বেশী!
কেউ বলে রেখোনা ঘরে, দাও বিয়ে!

বাড়ির মেয়ের বিয়ের সময়
বরপক্ষ যখন অহেতুক পিছায়
বাজে লোকের মিথ্যা কথায়!
তখন__
কেউ বলে আইবুড়ি
ভাল নয় সে, ছোঁয়াচ আছে
যেওনা কাছে, থেকো দূরে সরি।

কলেজ কিংবা অফিস শেষে
কোন নারীর ঘরে ফিরতে যদি হয় দেরী
অথবা কোন যুবা পুরুষ
তার সাথে থাকে যদি.....
তবে__
মা-বাবা কহেন, তোর সাহস বেশী
স্বামী কহে, নারীর কাজ দেখাশোনা করা
ঘর-সংসার-স্বামী;
সমাজ বলে, বিনা টিকিতে এসো
চলচ্চিত্র দেখি!!