কাল ছিলো
অরীনের
গায়ে হলুদ।
----------গান বাজনার
----------মূর্ছনায়
----------ছিলো সব বুঁদ।
ছাদ জুড়ে
বসানো
লাল নীল বাতি।
-----------লাল শাড়িতে
-----------টুকটুকে
-----------সেজে বউটি।
একে একে
সকলে
ছুঁয়ে দেয় রঙ।
-----------ফর্সা গা
-----------হলদেটে
-----------রেগে বউ টঙ ।
-----------------------------
জাকিয়া জেসমিন যূথী
২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন