বাইরে বৃষ্টি
ঝমাঝম ঝমাঝম টুপুর টুপুর
তোমায় নিয়ে
বৃষ্টিতে ভিজে ভিজে
হেঁটে যাচ্ছি ওই
গাঁয়ের ধান খেতের আল ধরে!
বৃষ্টিতে ভেজা
আমার শাড়ি, জড়িয়ে গেছে তনু
দেহে।
যেন শাড়ি নয়,
তুমিই জড়িয়ে আমাকে;
আমার ভেজা শরীরের
ঘ্রাণ,
আমার ভেতরের সব
প্রেম শুষে নিতে চাইছ তুমি
লেপটে আছ বুকের
পাহাড় ছুঁয়ে!
তোমার মাথা রেখে
এইখানে, দুহাতে জড়িয়ে
আমার
রহস্য খুঁজে
যাচ্ছ তুমি, আর চোখে, ঠোঁটে তোমার দুষ্টুমি!
--- ---
জাকিয়া জেসমিন যূথী, ঢাকা।
১৭ আগস্ট ২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন