রঙের শিল্পী আমি
ভালোবাসি
ছয় ঋতুর এই দেশ;
গ্রীষ্মে তুফান, বর্ষায় জল
শরতে তুষার নীল আকাশ, হেমন্তের সোনালী ফসল,
কনকনে শীতে কুয়াশা
জর্জরিত চারদিক
আর বসন্তে কোকিলের
কুহুকুহু হাকডাক;
ধন্য আমি
জন্মেছি
অজস্র গূণের সমাহার এই দেশে;
যেথায় সবুজে শ্যামলে ভরা কৃষি জমি,
পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন, পাহাড়ি
বনভূমি,
কক্সবাজারের সুনীল সমূদ্র সৈকত, সীতাকুন্ডের
গরম পানির ঝর্ণা,
প্রাকৃতিক লীলাবৈচিত্রের সমাহারে বয়ে গেছে
বন্যা;
গর্বিত আমি
নাগরিক
এই সুন্দর ছোট্ট দেশটির;
লাখো শহীদের প্রাণের
বিনিময়ে,
হাজারো মা-বোন-ভাইয়ের ত্যাগ ও ধৈর্য্যের ঋণে,
আমরা আজ পরিচিত নোবেল বিজয়ী জ্ঞানীর হাটে,
বাংলা ভাষাও আজ স্থান পেয়েছে আন্তর্জাতিক
প্রেক্ষাপটে।
----------------
জাকিয়া জেসমিন যূথী
২৫ নভেম্বর ২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন