শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কমলার রসে



যদি আমি কমলা হতে পারতুম
তবে বেশ হতো।
সপ্তাহে অন্তত তিন চার দিন
তোমার গাল চিবুক কপোল
ছুঁয়ে থাকতে পারতুম।

পুরুষের চুমোয় যেমন নারীর
রূপের খোলতাই ঝলকে ওঠে,
কমলার রসেও তেমনি তোমার
রূপের ডালায় লাগে চমক;
ঝিলিক দেয় তোমার চোখে মুখে
ঝিলিক তোমার নরম ঠোঁটে।

------------------------
১৪ আগস্ট ২০১২ ইং 
জাকিয়া জেসমিন যূথী

---০----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন