শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

মুঠোকাব্যের গীত

মুঠোকাব্যের গীত 

দুচোখ ভরা কলস সমান জল
উপচে পরে যখন তখন
ভাসায় উঠোন ঘর;

গোঙায় মন, গোঙায় আত্মা;
গোঙায় ব্যথাতুর সত্বা

সত্যিই কি উঠছে ফুলে ফেঁপে?
প্রশংসা বাক্যে উঠলাম যে কেঁপে!

আমি এক গন্ডমূর্খ
ছন্দের পরীক্ষায় পেয়েছি বরাবরই শুন্য

ময়দানে নামতে হলে প্রয়োজন যে নিরাপত্তার;                                 
আমার তো নাই পয়সা কড়ি, কে হবে পাহারাদার;

ভুলের পরোয়া করতে হবে,
ভুলটাকে ভুল জেনে নিয়ে
ভুলের মাশুল হিসেব করে
কষ্ট ভুলার ক্ষমতা থাকেনা তো সবার
সবাই হয়না মহান ক্ষমা করে দেয়ার
ভুলের মাশুল জেনে নিয়ে,
ভুলের হিসাব করতে বসে
ভুলের খাতা নেবেন মুছে
জগত জুড়ে সবাই তখন
নামটি তুলে রাখবে মনে

মরেও থাকবেন বেঁচে।

রচনাঃ ০৬/০৩/২০১৪ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন