বহুদিন ফিরে তাকাই না বলে
গাল ভরা অভিমানে, মুখ
ফিরিয়ে রেখেছে;
সে,
আমার কবিতার খাতা!
রঙ রুপ সুধা বদলে
নতুন বৃষ্টিতে ভিজে
প্রকৃতি সবুজের আয়োজনে মেতেছে,
কদম কেয়ার সুবাসে চলছে
মনোরঞ্জনের আবাহন;
আমি রয়েছি কোন সুদূরের পানে
প্রেমের ভুবনে শুন্য আঁচড়
আর কতকাল সইবে,
জবাবদিহিতা চাইছে আজ;
সে,
আমার কবিতার খাতা!
------------------
জাকিয়া জেসমিন যূথী
২৭ জুন ২০১২ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন