গভীর রাতে চেনা সকল কোলাহলের ছুটি
অন্ধকারে ডরাই ভীষণ কেঁপে কেঁপে উঠি
যুবতী ভাবনায় কাটে নির্ঘুম প্রহর
তোমায় স্মরণে মন বেদনা বিধুর
মিলিয়ে কবে সব কষ্টের সুর
গড়বে ভালোবাসার জুটি?
বোঝনা কি তুমি ছাড়া এ পৃথিবী গভীর অন্ধকার
তবু গড়ি স্বপ্নকথন, বাঁধবো একদিন সুখের
সংসার!
ভুলে যাবো একাকীত্বের কষ্ট
ঘুঁচে যাবে জীবনের সব অনিষ্ট
শুধু সুখে রবে পরিবেষ্টিত,
রাতের গতি হোক না যতই মন্থর।
সবাই যখন রাতের বেলা ঘুমের দেশে যায়
আমি তখন একা জেগে ভাসাই তরী কল্পনায়
আকাশে লক্ষ তারা, চাঁদের লুটোপুটি
চারপাশে জোনাক পোকা, রঙিন ঝিকিমিকি
তুমি এলে পাশে, আর ভয় কী?
উড়বে সুখপাখি, প্রেমের ডানায়।
------------------------------------------------------------
জাকিয়া জেসমিন যূথী
২৮ এপ্রিল ২০১৪ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন