শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

এক ঝলক বৃষ্টিতে


...........................

ছিলাম ব্যস্ত ঘরের কাজে...

হঠাত মাটির সোঁদা গন্ধ
নাসারন্ধ্রে নেশা ধরালো
ঝম ঝম ছপত ছপত
জলের নৃত্য কানে বাজছে

ইটের শহরে মাথা পোঁতা দায়
ছোট এপার্টমেন্টের গায়ে বেড়ে ওঠা
ঈষৎ জীর্ণ শীর্ণ বারান্দার কোণের গ্রিল ছাপিয়ে
চোখ চলে গেলো রাতের আঁধার কাটিয়ে
ভেজা অন্ধ গলির পরতে পরতে
জলের ছোঁয়া

হঠাত এক লহমায় আগুনে পোড়া শহুরে শরীর
জলে নিমগ্ন, আকণ্ঠ নিমজ্জিত
আনন্দিত বর্ষণ পরশে।

১৭ই সেপ্টেম্বর।২০১৩ইং, ধানমণ্ডি। ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন