শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ “আগ্রাসী চুম্বন!”


নাগালের মধ্যে পেলেই শুধু অস্থিরতা,
অধরে অধর চাপিয়ে চুম্বন,
যেন শুষে নিতে চাও সমস্ত সুধা;
আমার অধর কি সুমিষ্ট তরলের পানীয় গ্লাস,
আকন্ঠ পানে নিমজ্জিত হও,
যেন শেষ না করে ছুঁড়ে ফেলতে চাও না,
অমৃত সুধার সুদৃশ্য পাত্রখানি!

তোমার আগ্রাসী চুম্বনে
নরম গোলাপী ঠোঁট জোড়া
পরিণত হয় তুলতুলে স্পঞ্জ সদৃশ চমচমে !
এত মজায় চুষে চুষে
খেতে খেতে ভুলেই যাও বোধহয়,
রক্ত মাংসের কোন নারীঅঙ্গ চাপা
তোমার অধর সঙ্গমে !

------------------------------ 
জাকিয়া জেসমিন যূথী 
২৫ মে, ২০১২ইং, ..রাত ১২ঃ ০৪ মিনিট  
---০---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন