শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ “আকাঙ্ক্ষা”

হৃদয়ের পটে যেদিন তোমার ছবি এঁকেছি,
জানিনা কেন তোমায় এতই ভালোবেসেছি।
লজ্জায় মরি আমি তোমার চোখে চেয়ে চেয়ে,
হারিয়ে যাই তখন স্বপ্নলোকে তোমায় নিয়ে।
তোমার সামান্য প্রশংসায় পুলক জাগে মনে,
মিতালী করতে ইচ্ছে হয় শুধু তোমার সনে।
জানো কি না জানি না, মানো কি মানো না
তোমায় ছাড়া এই জীবনে আর তো কিছুই চাই না।
আমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ কেন হয়না
মনের ভাষা তোমায় কেন বুঝাতে পারি না!
----------------------------------- 

জাকিয়া জেসমিন যূথী
০৩ জুন ২০১৪ ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন