শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ ছায়াসংগী


যেখানেই যাও আমি আছি সাথে
ছায়া হয়ে রইবো তোমার পাশে!
ভোরের আলোয় তুমি চোখ মেলে তাকাবে,
আমি সূর্য হয়ে আলো ছড়াবো সেখানে,
আয়নায় যখন দেখবে তোমার মুখ,
প্রাতঃরাশের আগে পরিচ্ছন্নতায়
আমি আছি থাকবো তোমার প্রতিচ্ছবি হয়ে ঐ আয়নায়
খাবার খাওয়ার অনুষঙ্গে আমি রইবো তোমার ভুবন বলাকা হয়ে
তোমার অনুভূতির পরশে পরশে
পোশাক পরিধানে তোমার মনের অন্দরে ঢুকে পরে
আমি ছড়িয়ে দেব সুবাস, প্রশান্তির;
সারাদিনের কর্মব্যস্ততায় আমি রইবো তোমার অস্থিরতায়
তোমার নিশ্চিন্ততায়, অনুভবের প্রতিটি ফোঁটায় ফোঁটায়;
সব কাজের সমাপ্তিতে যখন সবাই যাবে চলে,
আসবো আমি তোমার নিদ্রা হয়ে দুচোখের পাতায় পাতায়
বুনবো আমার ভালোবাসা, রাত্রির নিস্তব্ধতায়।

------------------------------------------

জাকিয়া জেসমিন যূথী

২৩-০১-২০১৩ ইং। বুধবার। রাত ৯টা ৩০ মিনিট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন