শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

আকাশ ছোঁওয়ার স্বপ্ন দেখায় বাবা আমায়


আমার অভিমানী বাবা,
তুমি রাগ করো না;
আমায় আর কটা দিন সময় দাও
আমি নিজের মত গড়ে উঠি,
পূর্ণ করে দেবো তোমার সব শখ,
দেখে নিও তুমি;
তোমার সন্তান কথা রাখবেই,
ভুলে যাবে না তার প্রমিস!

তোমার দেওয়া সাহসে ভর করেই
এই পর্যন্ত এসেছি,
সমাজের কোন বাঁধাকে বাঁধা মনে করিনি।
নারী বলে পিছিয়ে পরি না বাবা
তোমার কাছ থেকেই পেয়েছি সৎ সাহস,
তুমিই গড়ে দিয়েছো এই হৃদয়টা
কঠিনে কোমল,
যখন যেখানে যেমন দরকার
এখনো ঢেলে দিতে পারি প্রয়োজনে!

আর কিছুদিন অপেক্ষা করো বাবা,
আমার যে আকাশটা ছুঁতে
আর সামান্য একটু দেরী!
আকাশ ছোয়ার শখ যে আমার বহুদিনের;
সেখানে গড়বো বসত তোমায় নিয়ে,
এই শহরের সব কষ্টে থাকা
জীর্ণশীর্ণ মেয়েগুলোকে নিয়ে
ঐ আকাশে একটা বাড়ি বানাবো,
যেমন তোমার স্বপ্ন ছিলো
ওদের নিয়ে তোমার, বাবা!

বাবা! ও বাবা! তুমি কি শুনতে পাও?
আমিতো রোজ রাত হলেই
তোমায় দেখবো বলে জানলাটা খুলে দেই;
এই ইটকাঠের জংগলে ভরা
সারি সারি বিল্ডিং এর ফাঁকে ফাঁকে
আকাশটা বড্ড ছোট হয়ে ধরা দেয়;
তবুও সে আকাশের তারাগুলোর মাঝে
সবচেয়ে লক্ষ্মী নিরব নিশ্চুপ
তারাটিকে আমি খুঁজে নেই, খুঁজে পাই!
------------------------------------ 
জাকিয়া জেসমিন যূথী 
২৫ মে ২০১২

---০---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন