শনিবার, ৭ মার্চ, ২০১৫

“বোশেখ ছড়া”



দুপুর বেলা
গরম মেলা
নাইতে নামি পুকুরে।

সাঝের বেলা
জোরছে দোলা
ঝড় বুঝি ঐ এলো রে।

টিনের চালে
শিলের তালে
কালবোশেখী নাচে রে।

মেয়ে-পোলা
ভরছে ঝোলা
আম জাম লিচু ফলেরে।

-------------------
জাকিয়া জেসমিন যূথী

২০১৪ ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন