০২ আগস্ট ২০১২ ইং
নারী,
হতে চাই
তোমার শাড়ির আঁচল
বুকের
জমিনে উষ্ণ নিঃশ্বাসে
করে
দিতে চাই তোমাকে উম্মাতাল;
শাড়ির
কুঁচির ভাঁজে ভাঁজে লুটোতে চাই
তোমার নরম
পেলব পায়ের পাতায়
প্রতিবার
হাঁটার তালে ঠোট ছুঁতে চাই চুমোয় চুমোয়।
বলো তো
কোন রূপে পেতে চাই তোমায় আজ?
যদি
তুমি চাও তোমায় জড়িয়ে থাকি
সকাল
দুপুর হতে সাঁঝ
রোদ
বৃষ্টি বা কাঁদায় নষ্ট হবে না এতটুকু
পরবে না
কোন ভাঁজ
তবে
তুমি জড়াতে পারো আজ
সিল্কের
আবরণে তোমার নিরেট পরিপুষ্ট যৌবন।
তোমার
নরম পেলব পায়ের পাতায়
ভরিয়ে
দেবো পুরুষ্ঠ ঠোঁটের চুমোয়
নগ্ন
ঘাড়ের ওপর ক্রমশ উষ্ণ ভারী নিঃশ্বাসে
যদি
পেতে চাও ছোঁয়া আমার আদর স্পর্শ পুরো অবয়বে,
লাজ
লজ্জা ভুলে নাভীমূলে যদি পেতে চাও ঈর্ষার নজর;
তবে
সবচেয়ে কাছের হয়ে জড়াই
আজ
তোমারে জর্জেট শিফনে।
যদি
পেতে চাও এক মাথা ঘোমটার আবরণ,
তোমার
নিজস্ব শাসনে বশ করে রাখতে প্রতিটি কোণা
সামান্য
স্খলিত হবার কোন ভয় থাকবে না,
তাহলে
জড়াও মোরে বালুচরী টাংগাইল
বা সুতি
কোটা শাড়ির বুননে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন