শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ আমার কবিতায় সৃষ্টি তুমি!!


লিখলাম কবিতাটি
গেলো হারিয়ে!!!
আজবতো!!!

থাক,
তবু সেতো কবিতা।
আমার নিজেরই সৃষ্টি,
যতবার হারাক,
গড়ে নেব...বারংবার!!

তুমিতো কবিতা নও,
তুমি সৃষ্টি বিধাতার,
শুধু জানা নেই
তুমি হবে কার!
তুমি যদি ভেঙ্গে যাও
গড়বে আবার কে তোমায়?!!...

আমিও তোমায় গড়তে পারি,
নিজের করে ভাবতে পারি,
সুখের ভেলায় ভাসাতে পারি,
পেট শুধু নয়, মনও...
ভালোবাসায় ভরাতে পারি!

এত দ্বিধায় আমি
জড়াইনিতো কভূ;
এমন কেন হলো
বলতে  তুমি পারো?
যে আমারি কথায়
কোন জড়তাই ছিলোনাকো।
সেই আমারই বলতে তোমায়
একটি সহজ কথা;
ঠোঁট দুটো আজ জড়িয়ে যায়
মাতাল লোকের মত,
গায়ের সাথে গায়...

আমার কাছে এসো...
হচ্ছো কোথায় এত ব্যস্ত

মিলিয়ে দেবো, সরিয়ে দেবো
তোমার কাজ সমস্ত!

ভাংবোনাতো তোমায়,
গড়বে তুমি ইচ্ছে মত
পাশে নিয়ে আমায়
যা খুশি, চাও যত!!
-----------------------
জাকিয়া জেসমিন যূথী

২৭ সেপ্টেম্বর ২০১০ ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন