শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কবিতাঃ "প্রথম ফাগুন!


গান জানি না বলেই জানতাম,
আজ ভোর হতেই কি হলো জানি না!
মন যে গুনগুনিয়ে গাইছে, গাইছেই;
তুমি এসে আমায় কি তবে গায়কী বানালে!

কবিতা কি আমি জানি না,
না জানি সাহিত্য বা কথাশিল্প;
আজ এমন বোল ফুটেছে,
সব কথার লাগাম ছুটিয়ে দিলে
হয়তো আজ আমি ভেসে যাবো কাব্যময়তায়,
অথবা রচিয়ে দেব গল্প-উপন্যাস
আরো জানিনা কতকিছু !

আমি নই চিত্রক, বা পটুয়া
তবুও কোন অদৃশ্য শক্তিবলে
আজ এই হৃদয়ে আঁকা হয়ে যাচ্ছে
তোমার নানান মুখচ্ছবি ভিন্নতায় !

ভালোবাসা কি জানি না!
জানি না ভালো করে প্রেম কাকে বলে,
শুধু জানি, আজ প্রথম ফাগুন এলো তোমার হাত ধরে।  

---------------------------------------------------------------------------- 
 জাকিয়া জেসমিন যূথী

১৫।০২।২০১৩ রাত ১-০৫ মিনিট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন