শনিবার, ৭ মার্চ, ২০১৫

ছড়া- ‘জমিদার বাড়ির ঘটক’


টিভির সামনে বসেছিলাম একটুখানি,
নেশায় নেশায় সময় খরচ অনেকখানি!
দেখছিলাম সে এক নাটক,
‘জমিদারবাড়ির ঘটক’;
এনেছে কটা ভালো প্রস্তাব
দেখতে পেতে যদি তার হাব ভাব!
জমিদার বাড়ির মেয়ের বিয়ে
হবে যেন তার হাত দিয়ে,
এমনই সে পণ করে এসেছে
প্রেমিক সে নিজেই, ঘটক সেজেছে!
মজার সব কাহিনীর পরে শেষে
জানা যায় সে মেজ মেয়েকে ভালোবাসে।
জমিদার বাড়ি বলে কথা
এত সহজ নয় সেখানে ঢোকা।
তার উপরে দুজনের মন বুঝাবুঝি
একথা বলা সহজ নয় সোজাসুজি;
তাইতো এত সব ছলা কলার আশ্রয়
জমিদার কন্যা দেবে না এত প্রশ্রয়!
সমস্ত বুঝেশুনেই ছদ্মবেশ নিয়েছে নায়ক
এই হলো কাহিনী, জমিদারবাড়ির ঘটক!
................................................
জাকিয়া জেসমিন যূথী
৮ মার্চ ২০১৪
ধানমণ্ডি, ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন