শনিবার, ৭ মার্চ, ২০১৫

প্রেমে, শব্দশৈলীতা!


আঙ্গুলের ছন্দে শব্দের বুনন বেঁধে
কথার পরে কথা সাজানো?
সে সব এখন বাক্সবন্দী;
হাতে বাঁধা শব্দের শৈল্পিকতায়
তো প্রাণ থাকেনা,
থাকেনা তোমার কণ্ঠের উত্তাপ,
নিঃশ্বাসের গভীরতা;
আদরনীয় অদৃশ্য স্পর্শ!
কথাগুলো যে পথে বেরিয়ে আসে,
সে পথের উপরে একটু আশ্রয়ের আহ্বান
তো থাকেনা, হাতে বাঁধা ছন্দের শিল্পে।
কণ্ঠের বুননে থাকে প্রাণের স্পন্দন,
হাসিতে ঝরে পরে উপলব্ধি,
নিজেকে ধরা দেবার মাঝেও
এক অন্যরকম তৃপ্তি!
সে কথায় না থাক কোন নির্দিষ্টতা,
না থাক ছন্দ, বা গতি;
না হয় থেমে থাকে, কিছুটা সময়।
তবু কথা হোক
দিনে,
রাতে,
শত ব্যস্ততার ফাঁকে,
তোমার আমার।
--------------------
জাকিয়া জেসমিন যূথী
১৮ মার্চ ২০১২
(নবীন লেখক-কবি সম্মেলন ২০১২, জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতিতে এই কবিতাটি আবৃত্তি হয়েছিলো) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন