শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কবিতাঃ নিদ্রা-ক্লান্তির প্রেম!


 ইদানিং বেড়েছে ঘনিষ্ঠতা
কর্মক্লান্তি আর নিদ্রাদেবীর;
ক্লান্তি তার রোম্যান্টিক সুরে,
সারা শরীরের মাদকতা নিয়ে,
অস্থিরচিত্তে জোর ঘন্টি বাজিয়ে,
ডাক দিয়ে যায় নিদ্রার দেবীকে;
নিদ্রা ছুটে চোখের পাতায় শরীর ঢেকে,
তড়িঘড়ি সমস্ত কাজ ফেলে রেখে!
জড়াতে প্রিয় ক্লান্তিরে প্রেমালিংগনে!


------------------------------------------- 
জাকিয়া জেসমিন যূথী 
  ০২/০৭/২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন