আমার কষ্টগুলো যে বুঝতে পারবে
মন খারাপ করলে গল্প শোনাবে
অজান্তে তার মনের কথা বলবে
হাসি কান্না ভাগাভাগি করবে
কখনও বা রাগ করবে,
রাগ ভাঙ্গলে লাজুক হাসি দেবে--
তার সাথে আমার স্বপ্নগুলো হবে আগামীর;
নিরালায় ঠোঁট দুটো চেপে বসবে ঠোঁটে
দুহাতের জোড়াল হবে আলীঙ্গন।
অত:পর এক দেহে দু স্পন্দন।
আমার এলোমেলো কবিতা
হবে তার সুরেলা গান।
মাঝরাতে তার গোপন কামনায় জাগ্রত হব;
হয়ত শীতের ভোরে তার শরীরের উষ্ণতা খুঁজব
আর ঘন বর্ষায় জড়িয়ে কাক ভেঁজা ভিজব।
চেনা পৃথিবী কে ছেড়ে
হাতে হাত রেখে হাটব সাগর পাড়ে।
ভালবাসি বলবে কানের কাছে
মনের সুখে বারে বারে।
ছুটে পালাতে চাইবে সে
মন ভুলান হাসি হেসে
আমিও ভীষণ করে জড়াব এই বুকে।
গভীর থেকে গভীর ভালবেসে।
--------------------
জাকিয়া জেসমিন যূথী
২০ এপ্রিল ২০১১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন