কবিতায় জেগেছে প্রাণ!
শরীর বিছিয়ে বুনবো
এখন স্বপ্নের সুতো
মুঠোফোনের গতরে!
আলোর বিপরীতে বসে
জানালার শার্শি খুলে
ভারী পর্দার নাচন
ছুঁড়ে
অনুভবে নেবো এখন
বৃষ্টিময় ভেজা ভেজা
মোহিনী সুরে;
বুনবো স্বপ্ন ঘুমের
গভীরে
মুঠোফোনের বুকে বুনো
অক্ষরে
আঙ্গুলের শব্দহীন ছন্দের
তালে তালে!
কোমরের ভাঁজে ভাঁজে
আলতো ছোঁয়ায়
মেরুদন্ড বেয়ে ওঠা
শিরিশিরে বেদনা,
জানান দিচ্ছে সমস্ত
দিনের ক্লান্তির;
সেসবের অবসান হোক
এই বেলায়
নিশ্চিদ্র ঘুমের প্রহরে!
_____________________________________________
জাকিয়া জেসমিন যূথী
১ লা জুলাই
২০১৪ রাত
১টা বেজে
৩৮ মিনিট
