বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

প্রেমোস্পর্শ

কবিতাঃ
১। ‘প্রেমোস্পর্শ’

ঘুমের ঘোরে চেতন মাঝে
স্বপন শুধু দেখি
ভাবুক মনে লাজুক সাজে
তোমার ছায়া খুঁজি

খুশীর ছোঁয়া পরশ বুলায়
রাত্রী প্রহর উষ্ণ,
বাঁশির সুরে মুখোর আবেশ
একলা দুপুর মিষ্ট।

হৃদয় কানন ফুলের বুকে
ভ্রমর মধু খায়,
নদীর বুকে কাশের বনে
ডাহুক ডেকে যায়।

মেঘের কোলে সূর্য হাসে
ভাসায় আলোর ভেলা
প্রেমের গীতে সুরের তানে
রঙিন সুখের মেলা।

--- জাকিয়া জেসমিন যূথী
০৩/০৫/২০১৪, দুপুর। ধানমণ্ডি।
[মাঝে মাঝে মন এরকম স্বপ্ন ডানায় ভেসে বেড়ায়। সারাদিন রাত প্রতিটি ক্ষণ]
---০---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন