শনিবার, ৫ জুলাই, ২০১৪

কবিতাঃ “নেশায় জাগে নতুন কবিতা”



কবিতায় জেগেছে প্রাণ!
শরীর বিছিয়ে বুনবো এখন স্বপ্নের সুতো
মুঠোফোনের গতরে!

আলোর বিপরীতে বসে
জানালার শার্শি খুলে
ভারী পর্দার নাচন ছুঁড়ে
অনুভবে নেবো এখন
বৃষ্টিময় ভেজা ভেজা মোহিনী সুরে;

বুনবো স্বপ্ন ঘুমের গভীরে
মুঠোফোনের বুকে বুনো অক্ষরে
আঙ্গুলের শব্দহীন ছন্দের তালে তালে!

কোমরের ভাঁজে ভাঁজে আলতো ছোঁয়ায়
মেরুদন্ড বেয়ে ওঠা শিরিশিরে বেদনা,
জানান দিচ্ছে সমস্ত দিনের ক্লান্তির;
সেসবের অবসান হোক এই বেলায়
নিশ্চিদ্র ঘুমের প্রহরে!
_____________________________________________
জাকিয়া জেসমিন যূথী

লা জুলাই ২০১৪ রাত ১টা বেজে ৩৮ মিনিট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন