আমি পারিনা কোন ইতিহাস লিখতে
ঐ রক্তক্ষয়ী যুদ্ধের বীরদের নিয়ে
আমি পারিনা লিখতে দু কলম মিথ্যে আবেগ
আমার মা-বোনদের নিয়ে
আবেগ আমার আছে তাদের জন্য
আবেগ আমার কাঁদে তাদের আত্মত্যাগের কথায়
আবেগ জলের ধারায় নদী হয়ে যায়
আবেগ কেঁদে কেঁদে লাল করে দেয় চোখ
তবু আমি পারিনা বলতে দুটো কথা
আমি পারিনা রচিতে দুটো কবিতা
পারিনা ভরাতে গল্প-উপন্যাসের পাতা
পারিনা গাইতে দু লাইন যুদ্ধের গাঁথা
ঐ পিতার বুকের গুলি, রক্তের স্রোত
ঐ মায়ের পেটের বেয়নেটের খোঁচা
ঐ ভাইয়ের দেশ স্বাধীন করার শপথ
ঐ অবলা বোনের সম্ভ্রম হারানোর ব্যথা
আর যা কিছু বলো, তুলে নেবো কলম
বলে যাবো যা খুশী, রাঙাবো যেমন খুশী
শুধু যুদ্ধ, স্বাধীনতা নিয়ে কিছু বলোনা
আমি চাইনা মিথ্যের বেসাতি দিয়ে সাজিয়ে
কষ্টের সত্যকে ঢেকে দিতে অজানা তথ্যে।
২৭শে মার্চ ২০১৪ রাত ১২টা ২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন