আর কত কাঁদাবে বলো আমাকে
আর কত কাঁদাতে চাও?
আর কত কান্নায় তোমার মন গলবে
আর কত পরীক্ষা নিতে চাও?
তোমার প্রিয়তমার মন খারাপ
তুমি দেখো না!
দেখেছে মেঘ; ঝরিয়েছে অঝর বৃষ্টি
এক আকাশে
তুমি নেই পাশে,
রয়েছো দূরেতে
কাছে এসে এইক্ষণে জড়িয়ে ধরো না,
হাত দুটি ধরো, বুকে নাও পেতে
জোড়া অধরের জলে ভিজবো দুজনে
আজ ভিজবো দুজনে
সুখ-বৃষ্টিতে!
প্রিয় আর কাঁদিয়ো না আমায়!
আর কাঁদিয়ো না আমায় প্রিয়!
সমস্ত ধমনীতে শুধু
'তুমি' নামের
রক্তপ্রবাহ
তোমায় হারালে কেটে নেবো কবজির
শিরাটা
তুমি হীনা বাঁচা
যে বড় অসহায়!
এভাবে কি ভালো থাকা যায়!
এসো প্রিয় ভিজি অধরের বৃষ্টিতে দুজনায়!!
<3 জাকিয়া জেসমিন
যূথী
২৪।০৫।২০১৪, ঢাকা। ~

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন