শনিবার, ৫ জুলাই, ২০১৪

কবিতাঃ “বইমেলা এবং আমার আমি”


মনের ভেতরে সারাদিন অন্যরকম শিহরণ,
আনন্দের প্রতিটি মুহুর্ত, প্রতিটি ক্ষণ!

শুধু নয় কথার উত্তাপ
সমস্ত অবয়বে পরেছে তার ছাপ!

কি হলো? কি হলো? কি হলো??
আরে, একুশে বইমেলা যে আবারো শুরু হলো!

ভালোবাসার বইতে ডুবাই মুখ
এ যে এক অন্যরকম সুখ!

হারাই পুরনো স্মৃতির গভীরে
হারাই নতুন বন্ধুদলে নিজেরে...

এসেছে বইমেলা, আসছে ফাল্গুন
জেগেছে বসন্ত এই মনে, গাইছি গুনগুন;

প্রতিনিয়ত আঁকছি স্বপ্ন মনের খাতায়
লিখছি কত শত গল্প সাহিত্য পাতায়!

পথের ধুলোয়, গাছের পাতায় বুনছি ভালবাসা
বইমেলা টানছে প্রতিদিন, হয়েছে এই নতুন নেশা!


জাকিয়া জেসমিন যূথী

।।২১ মাঘ ১৪২০।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন