বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

কবিতাঃ "কবিতার জন্ম আভাস"

কবিতাঃ "কবিতার জন্ম আভাস"

কবিতায় জেগেছে প্রাণ

শরীর বিছিয়ে বুনবো এখন স্বপ্নের সুতো
মুঠোফোনের গতরে!

আলোর বিপরীতে বসে
জানালার শার্শি খুলে
ভারী পর্দার নাচন ছুঁড়ে
অনুভবে নেবো এখন
বৃষ্টিময় ভেজা ভেজা মোহিনী সুর;

বুনবো স্বপ্ন ঘুমের গভীরে
মুঠোফোনের বুকে বুনো অক্ষরে
আঙ্গুলের শব্দহীন ছন্দের তালে!

কোমরের ভাঁজে ভাঁজে আলতো ছোয়ায়
মেরুদন্ড বেয়ে ওঠা শিরিশিরে বেদনা
জুড়ে সমস্ত দিনের ক্লান্তির
অবসান হোক এই বেলায়
নিশ্চিদ্র ঘুমের প্রহরে!

_____________________________________________

জাকিয়া জেসমিন যূথী
১ লা জুলাই ২০১৪ রাত ১টা বেজে ৩৮ মিনিট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন