বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

কবিতাঃ “শুভ জন্মদিন-বাংলাদেশ!”



শুভ জন্মদিন-বাংলাদেশ!
ভুলি নাই তাদের আত্মত্যাগ
যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
কিছুই ভুলি নাই,
কিছুই ভুলে থাকি না সারাটি বছর।

তবু একদিন,...
তবু শুধু একদিন...
ষোলই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।

বর্তমানের বেঁচে থাকা
দেশে বিদেশে তোমার সব সন্তান ও উত্তরাধিকারীরা
এক হয়ে উঠি এই বিশেষ দিনে,
সেই বিজয় স্মরণে গর্জে উঠি বার বার,
আর জেগে উঠি দেশপ্রেমের নতুন প্রত্যয়ে।
জাকিয়া জেসমিন (যূথী)

রাত ২টা, ১৬।১২।২০১৩ইং, ঢাকা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন