অঝোরে ঝরে বরষা কে জানে কেন
মানুষে বুঝে গরমে খানিক আরাম
ছোঁয়া;
সাহিত্যিকের দল বলে প্রকৃতির
মান অভিমান
রোদ-বৃষ্টি-ঝড়ের রাগ অনুরাগ, ঝগড়া বিবাদ!
বোকা সে ছেলেটি কি সত্যিই বোকা
ছিলো
প্রকৃতই সে কি বুঝেনি কো এ হৃদয়
আহবান
তাঁকে নিয়ে রচিত সব গল্প কবিতা
গান
ছুঁয়েছিলো কি তার অস্তিত্ব
অনুভবে?
হাওয়ার ঝটপটি, মেঘের গর্জন, বৃষ্টির কান্না,
স্মৃতিগুলো ফিরে ফিরে এসে কাঁপন
ধরায়
কতদিন পথ ঘাটে দুজনে বৃষ্টি
মুর্ছনায়
সবকিছু অতীত এখন; একাকী পূর্ণতা!
০৪।০৭।২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন