বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

কবিতাঃ ‘স্বাধীনতার মানে’



কবিতাঃ ‘স্বাধীনতার মানে’
-     জাকিয়া জেসমিন যূথী

 
ও লাল সবুজের পতাকা,
তোমায় পেয়েছি এ ধরায়
লাখো শহীদের রক্তের ঋণে,
স্বাধীনতার সম্মানে

ওই যে দিগন্তে ছড়ানো উজ্জ্বল হাসিতে
রোজ উঁকি দেয়া সূর্যকে করি উপভোগ,
সেও ওই একাত্তরে দিয়েছিলো প্রেরণা
ছিনিয়ে আনতে স্বাধীনতাকে

আজ যে সুখে দুখে প্রাণ ভরে
আলাপনের বন্যা ছুটে যায়
মায়ের ভাষায় প্রাঞ্জল সুরে;
তারও ঋণ, স্বাধীনতার বীরগণে।


পৃথিবীর বুকে আলাদা এক মানচিত্রে
হয়েছি  মোরা সম্মানীত,
আলাদা পরিচিতি পাই বিশ্ববাসীর কাছে,
সেও ওই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে,
স্বাধীনতার অর্জনে।
..........................................

২১শে মার্চ, ২০১৪ ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন