আমি দেখিনি সেই রুঢ় বাস্তবতাকে
আমি দেখিনি সেই কঠিন রক্তক্ষয়ী মুহুর্তগুলোকে
আমাদের মা-বোন-ভাইয়ের আত্মত্যাগগুলোকে!
যুদ্ধকে জানি চলচ্চিত্র বা নাটকের অভিনেতার হাত ধরে
নানী-দাদীদের স্বজন হারানো কষ্টের অনুভূতিকে খুঁচিয়ে!
আমার চোখের জল সমূদ্র হয়ে যায় কষ্টের জলধারায়...
এভাবে বেদনাকে খুঁচিয়ে রক্তাক্ত করে চাইনা জানতে
স্বাধীনতার মান, বিজয়ের অভিধান
যারা সয়েছে সেই কষ্টের প্রতিটি দানা দানা ক্ষণ
চাইনা স্মরণ করিয়ে দিতে পুনরায় সেই কষ্টের উপাখ্যান!
আমি চাই স্বাধীনতা বেঁচে থাকুক চিরদিন অমলিন
ওই পুব দিগন্তের জেগে উঠা প্রতিটি দিনের আলোর মতো
স্বাধীন দেশ পাওয়ার হাতিয়ার ওই বীর যোদ্ধা আর বীরাঙ্গনার
যোগ্য সম্মানে তাদের অর্জিত প্রতিটি ইঞ্চি জমি বুঝিয়ে দিতে;
ওদের বুক ভরিয়ে দিতে চাই ওদের স্বপ্নের সার্থক বাস্তবায়নে;
চলো হাতে বাঁধি হাত, কাধে মিলিয়ে কাঁধ
খুঁজে নিয়ে আসি চলো প্রতিটি বীরের হদিস
এক সোনালী আঙ্গিনায় বাধি সকলের সুখকর বাসর!
স্বাধীন দেশে চির মরণের আগে হেসে উঠুক ওরা আবার, পুনর্বার।
---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
২৬ শে মার্চ ২০১৪ ইং রাত ১১টা ৫০ মিনিট
(বিঃদ্রঃ বাংলা ব্লগ নক্ষত্র'তে ২০১৪ সালে স্বাধীনতা বিষয়ক সৃজনশীল লেখা প্রতিযোগিতায় সেরা ৫ এর একটি হিসেবে বিজয়ী ও সনদ প্রাপ্ত )
(বিঃদ্রঃ বাংলা ব্লগ নক্ষত্র'তে ২০১৪ সালে স্বাধীনতা বিষয়ক সৃজনশীল লেখা প্রতিযোগিতায় সেরা ৫ এর একটি হিসেবে বিজয়ী ও সনদ প্রাপ্ত )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন