শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

কবিতাঃ "দিনের শেষান্তে আমি একা; একাই"

:::::::::::::: কবিতাঃ "দিনের শেষান্তে আমি একা; একাই":::::::::::
................................. জাকিয়া জেসমিন যূথী........................

সবাই আছো পাশে কুশল-কলরবে,
সৌজন্যে-জিজ্ঞাসায়, সুখে এবং দুখে;
দিন কাটে হুল্লোড়ে সুখময় হাসিতে,
জীবন চাকা গড়ায় আটপৌরে অভ্যাসে;

ভালোবাসার চতুর্দোলায় চাই প্রিয়কে,
বাঁধুক জোড়া ঠোঁটের উষ্ণ আলিঙ্গনে,
নিত্য রাখুক হাসি ঠাট্টার অনুষঙ্গে;
তপ্ত কাম আর অস্থিরতার হোক অবসান।

দিনের শেষান্তে নামে একাকী প্রহর
কেন দূরে থাকো? গড়ো সুখের বাসর!
মনে তোমার মনটি রাখো, প্রাণটা জুড়োক
আর কত একলা রবে, চলো বাঁধি ঘর!

:::২১.০৫.২০১৪:::


[ঘুমোবার আয়োজন করে বিছানায় শুয়ে অন্ধকারে মোবাইলের প্যাডে লিখছিলাম কিছু লাইন, তারপরে ছুটে গেলো ঘুমের আবেশ। উঠে বসলাম, ল্যাপি অন করে ছেপে দিলাম ফেবু'র পাতায়]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন