'জীবনের সংজ্ঞা খুঁজি'
জীবন মানে কি সকালের নাস্তায় রুটিতে ওমলেট ও এক কাপ চা?
ডুবানো ধোয়া ওঠা এক বালতি জলে গায়ের পুরনোকে ঘষে তোলা,
প্রতিদিন প্রতিরাতে এক একটা খোলস ছাড়িয়ে নতুন খোলসে আবৃত
স্মৃতির আটপৌরে বসবাসে ক্রমশঃ অভ্যস্ত হয়ে ওঠা?
জীবন মানে কি দুপুরের ভাত ঘুমে কোলের ভেতরে বইয়ের সুগন্ধ
ধারের পয়সায় কেনা বইয়ের পাতায় প্রিয় কবির সাথে নিরব কথোপকথন
কিংবা প্রতিটি পাতায় হাজারো শব্দের মাঝে নিজেকে খুঁজে ফেরা?
কোন না কোন কাহিনীতে থাকে ভাব ভালোবাসা কষ্টের গীত!
জীবন মানে আসলে ঐ দূর নীলাকাশ, রাতের আঁধার, পথের শেষ!
গল্প-কবিতা-গান-নাটকে-সিনেমার সুখ-দুঃখ আর প্রতিটি মুহুর্তই;
জীবন মানে চোখের পাতার খোলা ও বন্ধের সমস্ত ইতিহাসই
মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু আছে, যা থাকবে সবই জীবন!
জীবনের অর্থ খুঁজে খুঁজে হয়রান হয়ে লাভ নেই আসলেই।
জাকিয়া জেসমিন যূথী
৭মার্চ ২০১৪ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন