কবিতাঃ
"অভিমানীর জিয়ন কাঠি"
মন খারাপ হলেই ঘটে যেতে পারে কতটা অঘটন
যেমনটা হলো ঠিক একটু আগেই;
ল্যাপটপ অন করে
ব্রাউজার খুলে বসার পরিবর্তে
ক্লিক করে ফেললাম শাটডাউন বাটনে!
সম্বিৎ ফিরলো যখন ওটা বন্ধ হয়ে উইনডোজের আলো নিভে
কালো পর্দা ফেলে দিলো।
একটু মন খারাপ হলেই
ভেঙ্গে যেতে পারে হৃদয়ের কোণটা;
হতে পারে উঁচু থেকে পরে
কাঁচের গ্লাসের মতো
গুড়ো গুড়ো মিহি চিনির দানায়!
একটু মন খারাপ হলেই
মনের ভেতরটা ফাঁকা ভীষণ;
অস্থির দম বন্ধ করা গুমোট বন্ধ ঘরে
আত্মাটা করে যেন ছটফট
অক্সিজেনের আশায়!
যেন বা আমি নেই বেঁচে
অথবা-
মরে যাবো যখন তখন!
একটু মন খারাপ হলেই চোখের নিচে কালি
ঘুমের পরে ঘুম তবু ঘুম মোছেনা আঁখির কোল থেকে
রাজকুমারের জিয়ন কাঠি মরণ কাঠি ছাড়া
রাজকন্যার ঘুম যে ছোটে না!
রাজকুমার, কোথায় গেলে বলো?
তুমি জানো না কি এই পাগলীটা যে
ভীষণ অভিমানী,
তাকে প্রেমের বাহুডোরে
জড়িয়ে টেনে ধরে
ভালোবাসায় বুকে;
কান্নাভেজা মুখটি তুলে
অধরে এঁকে দিলে
প্রেমোসিক্ত চুমু,
অভিমানীর ঘুম ভাংবে,
উচ্ছ্বলতায় উঠবে হেসে
আবার আগের মতো।
<3
৪ জুলাই ২০১৪
রাত ১২ টা বেজে ১৯মিনিট
"অভিমানীর জিয়ন কাঠি"
মন খারাপ হলেই ঘটে যেতে পারে কতটা অঘটন
যেমনটা হলো ঠিক একটু আগেই;
ল্যাপটপ অন করে
ব্রাউজার খুলে বসার পরিবর্তে
ক্লিক করে ফেললাম শাটডাউন বাটনে!
সম্বিৎ ফিরলো যখন ওটা বন্ধ হয়ে উইনডোজের আলো নিভে
কালো পর্দা ফেলে দিলো।
একটু মন খারাপ হলেই
ভেঙ্গে যেতে পারে হৃদয়ের কোণটা;
হতে পারে উঁচু থেকে পরে
কাঁচের গ্লাসের মতো
গুড়ো গুড়ো মিহি চিনির দানায়!
একটু মন খারাপ হলেই
মনের ভেতরটা ফাঁকা ভীষণ;
অস্থির দম বন্ধ করা গুমোট বন্ধ ঘরে
আত্মাটা করে যেন ছটফট
অক্সিজেনের আশায়!
যেন বা আমি নেই বেঁচে
অথবা-
মরে যাবো যখন তখন!
একটু মন খারাপ হলেই চোখের নিচে কালি
ঘুমের পরে ঘুম তবু ঘুম মোছেনা আঁখির কোল থেকে
রাজকুমারের জিয়ন কাঠি মরণ কাঠি ছাড়া
রাজকন্যার ঘুম যে ছোটে না!
রাজকুমার, কোথায় গেলে বলো?
তুমি জানো না কি এই পাগলীটা যে
ভীষণ অভিমানী,
তাকে প্রেমের বাহুডোরে
জড়িয়ে টেনে ধরে
ভালোবাসায় বুকে;
কান্নাভেজা মুখটি তুলে
অধরে এঁকে দিলে
প্রেমোসিক্ত চুমু,
অভিমানীর ঘুম ভাংবে,
উচ্ছ্বলতায় উঠবে হেসে
আবার আগের মতো।
<3
৪ জুলাই ২০১৪
রাত ১২ টা বেজে ১৯মিনিট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন