ভেবেছিলাম, বলবো
তোমায় মনের কথা সময় করে,
যে কথা,
বাজে দিবারাত্র, হৃদয়ে
চুপিসারে!
যে কারণে নীল আকাশে ভাসে রঙিন মেঘের
ভেলা,
যেদিকে তাকাই, শুধু
রংধনুর সাতটি রঙের খেলা!
‘এই হৃদয়ের কতটা জুরে আছো’,
তুমি জানো না;
এ হৃদয় খুঁড়ে দেখতে পেলে, অন্যকে
আর চাইতে না!
‘তোমারও হৃদয় দুলে আর কাহারও তরে’
এই জেনে
ঈর্ষায়
জ্বলে পুড়ি বারে বারে, ‘কিভাবে নেই মেনে?’
কি জানি সে জানে কিনা যে ‘সে কতটা ভাগ্যবান’!
দূর্ভাগা আমি, দূরের
পথিক, দূরেই রই; ওগো,
জান!
হারানোর ভয়ে স্বীকার করিনা, ‘কত
ভালবাসি!’
অস্থিরতার সময় স্রোতে আমি একাই
ডুবি-ভাসি!
যতই ভাবি,
‘না,
আর কাছে যাবো না, দূরেই
পড়ে রই’,
দূরে থাকা হয়না, কেমন
করে যেন ফের চলে যাই!
পৃথিবীর বুকে লিখে দিতে চাই, ‘তুমি
শুধু আমার’;
তোমার হৃদয়ে যে ছবি ভাসে, “সে
আর কেউ নয়, ‘আমার’!”
--------------------------------------------------------------------------------------
৬ জানুয়ারী ২০১৩
জাকিয়া জেসমিন যূথী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন