শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

এলোমেলো ইচ্ছেগুলো



পূর্ণিমা রাতে তোমার কাঁধে মাথা রেখে ছাদে বসে
উপভোগ করতে চাই তোমার ভালোবাসা!

দু'পেয়ে সাইকেলের সামনে আমি, আর পেছনে তুমি
চালকের আসনে নিয়ে চলবে মেঠো পথে
ধুলো উড়িয়ে ছড়াবে তোমার ভালোবাসা!

গ্রাম্য জংলা জলের ঝিলে বিলে
শাপলা হয়ে ভাসবো আমি তোমার কোলে কাঁখে
সেথায় তুমি রাজহংস, বুলিয়ো তোমার ভালোবাসা!

ভোরের আলোতে সুন্দর সকালের সূচনায়
রৌদ্রালোকিত মেঘমুক্ত আকাশ হইয়ো তুমি আমার,
ঝিরঝিরে বাতাসে ভাঙ্গিও ঘুম, উড়িয়ো ভালোবাসা।

শোবার বেলায় আমার দু' বেনী হয়ে পরে থেকো বুকে,
খোলা চুলের আদর হয়ে মেরুদন্ড ছুঁইয়ে কোরো আদর,
যেখানেই থাকো, দূরে কাছে; নিঃশ্বাসে ছুইয়ো তোমার ভালোবাসা!!
------------------------------------
জাকিয়া জেসমিন যূথী

২০১৩ ইং 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন