গীতিকাব্যঃ স্মৃতির ঘরে একলা ক্ষণে তোরই শুধু বসবাস
মনে পরে
মনে পরে
তোর কথা
মনে পরে
নিরালা
এই একলা ঘরে
তোর কথা
মনে পরে।
সকাল
সন্ধ্যা নিজের ঘরে
একলা
দুপুর হাহাকার
থাকিস এখন
বহুদূরে
বার্তা
কী পাবোনা আর?
মনে পরে
মনে পরে
তোর কথা
মনে পরে
ভালোবাসি
শুধুই যারে
তার
কথাই মনে পরে।
টুইটার
অথবা ফেসবুকে
দেখা
পাই না বহু দিন
ভালোবাসার
রঙিন চিঠি
অপেক্ষায়
মনের গহীন
মনে পরে
মনে পরে
তোর কথা
মনে পরে
শীতের
পথে জড়াজড়ি
মুঠোর
ওম মনে পরে।
চারুকলা
ছবির হাটে
পিঠাপুলির
আসরে
দুজনার
দেখাদেখির
ভালোবাসার
বাসরে।
মনে পরে
মনে পরে
তোর কথা
মনে পরে
হুড
তোলা রিকশাতে
স্মৃতিগুলো
মনে পরে।
মনে আছে
সবই আমার
ভুলে
গেছিস এখন আমায়
এখানে
একাকী ফেলে
বল তুই
হারালি কোথায়।
মনে পরে
মনে পরে
তোর কথা
মনে পরে
একলা
ক্ষণে হৃদয় কোণে
তোর
স্মৃতি ঘোরে মনে।
জাকিয়া
জেসমিন যূথী
২২।০১।২০১৪
রাত
১১টা ৪০মিনিট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন