কি দরকার বল এইটুকু আদরে জড়িয়ে!
ক’দিন পর তুই ঠিক ফেলে যাবি,
মুখ ফিরিয়ে নিবি,
ছেড়ে যাবি এই হাত!
মায়ের পছন্দের মেয়েটাই তোর বউ হয়ে উঠবে,
তোর আটপৌরে জীবনে হয়ে উঠবে সাথী।
তোর মুখ, চোখ, কপোল, চিবুক, গোফের কোণা,
বুকের জমিনে ছড়ানো বর্ষার স্যাঁতস্যাতে ঘামের প্রেমে
মুখ লুকোবে, গভীরে শ্বাস নেবে শুধু ঐ মেয়েটি
যাকে বঁধু করবেন তোর গর্ভধারিণী!
আমি কে বল?
কি বা আছে আমার?
রূপের হাটে আমি যে বড় পুরনো এক জনা!
হৃদয় নিংড়ানো যে ভালোবাসা আমার,
সে শুধু আমারই থাকবে!
অন্যায় সয়না এই সাড়ে তিন হাত গড়নে,
ভালোবেসে কি তবে হাতে পায়ে ধরে
পেতে হবে তোকে!
নিজের বলে চাস যদি,
কাছে টানিস তবে।
----------------------------------
জাকিয়া জেসমিন
যূথী
১৮। ০৭। ১৩
ধানমণ্ডি
১৮। ০৭। ১৩
ধানমণ্ডি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন