মেরুন ও ঘিয়ে রঙা শাড়ির কলকির ভাঁজে,
কালো বুটিদার ছোট হাতা খোলা কাঁধ কোটিতে,
উন্নত কমনীয় শারিরীক জ্যামিতিক বঙ্কিমে
স্বপ্ন তার মাতাল মুগ্ধতায় জড়াবে কোন
শ্যামলে!
ইতি উঁতি যেদিকেই চোখ পরছে,
বুড়ো কড়ার ভীড়ে নজর কাড়ছে না
"কাঙ্ক্ষিত সে স্বপনে";
অবশেষে ভুলে যায় হৃদয় ভ্রমরের অন্বেষণ,
হঠাত আকস্মিতে চোখ স্থির, “কে
ও! ওই কি সেই!”
হৃদয়হরণীয় গভীর কালো নয়নাধিকারী,
একহারা গড়নের শ্যামলের প্রবেশে,
তরুণীর মুগ্ধতা এক কাল পাঞ্জাবীর
রহস্যে!
------------------------------------
জাকিয়া জেসমিন যূথী
২০-০৫-২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন