শনিবার, ৭ মার্চ, ২০১৫

কবিতাঃ“কালবোশেখের ধ্বনি!”



আজ এই শহরে গাড়ি ঘোড়া চলছে না,
মাঝে মাঝে থেমে আছে বেকুব রাজার নির্দেশে
থেমে আছে রিকশা, থেমে আছে গাড়ি
থেমে আছে তাতানো গরম!
হঠাত একি ডাকাডাকি,
হৈ হট্টগোল!
কে ডাকে কি হেতু কিবা তার প্রয়োজন;

মানব-মানবী ঘর-বাড়ি যানবাহন সাজানোর
আরম্ভ হচ্ছে নাকি এক নব আয়োজন!
রাস্তার ধুলা পাউডার হয়ে ছুটে আসছে,
লাগছে গায়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায়,
তাতানো গরম নিমেশে হাওয়া
এসে হাজির এয়ার কুলার,
সাথে বিকট শব্দ গুড়ুম গুড়ুম, ও কি জেনারেটরে,
অকস্মাৎ টর্চ জ্বলে আর নিভে যায়;

নতুন ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে কি!
পরিচালককাটকাটবলে চেঁচিয়ে উঠবে কি এখনি?
উপর হতে ভেসে আসে ফের নির্দেশনা-
 ‘ওরে তোরা বাড়ি যা বাড়ি যা
ভিড়ে, খোলা রাস্তায় থেমে থাকিস না

রাস্তার ভিড়, ছুটাছুটি অজানা আশংকায়,
ফিরতে হবে বাড়ি অথবা খুঁজো নিরাপদ আশ্রয়,

নতুন যে আয়োজন এই সময়ের,
জানো না কি সবে, যে কালবোশেখের!
--------------------------- 

জাকিয়া জেসমিন যূথী

১৯।০৪।২০১৩ইং, ১১-২৫ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন