চিরকুট
১
আমি যা আমি তেমনই,
হয়তো চেনা কারো মতন নই
খানিক অভিমানী, খানিক দুষ্ট বা বিচ্ছু
হয়তো বা পাগলাটে ভীষণ
মিলবে না চেনা কোন মেয়ের মতন;
হয়তো এক ছন্নছাড়া বাঁদর!
২
কখনো বা কঠিন শিলাখন্ড,
কখনো হাওয়ায় উড়া ধুলোর পথিক
উড়ে উড়ে হারাই দিকবিদিক ;
কিন্তু জেনো-আমিও সেই জলের মতই
রাখতে চাইবে যে কোন পাত্তোরে
গড়বে *সুজন নিজের মনের মতন!
৩
হয়তো
ভাবো সহজ কি আর হবে
শিক্ষা
দীক্ষায় বেজায় বড় বলে
অহংকারে
পড়বে কি পা মাটির বুকে
কেমন
করে নিজের করে নেবে!
শুধু
জেনো- আমি আমার মতন
খুব
যে ভালো মোমের পুতুল সমান
তাপের
ছোঁয়ায় গলে গলে ধুয়া
জমাট
বেঁধে আবার আগের মতো।
৪
একটু বোধহয় উচিত কথা বলি
হয়তো মুখে কঠিন ছায়া পরে
মিথ্যে নয় সত্য ভালোবাসি
নিজের সুখের আকাশটাকে ছেটে
পরিবারের সুখের কথায় দুলি
আমি যে ভাই নিজের মতন চলি।
৫
আমার আকাশ মেঘের বাড়ি দুষ্টুমীতে আঁকা
ধরবে কি হাত, আসতে পারো পথটা ভীষণ ফাঁকা
পুরোই আমি নিজের মতন ভালোবাসার কাঙাল,
ডিস্কো কিংবা হিজাবী হই, পুরোপুরিই বাঙাল
৬
আমি যা আমি তাই, নেই কোন ভান
নেই কোন লুকোছাপা
---------------------------------
০৪ এপ্রিল ২০১৪ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন