শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

কবিতাঃ “সময়ের পথে অঙ্গীকার”



পহেলা জানুয়ারী !
এই দিন এই ক্ষণ
...............আসে ফিরে বার বার
...............আসবে আরো বহুবার।
নতুনের আবাহণে কলকল গুঞ্জনে
মুখরিত হবে এ প্রান্তর,
আমরা অতীত তখন,
মনে রবে কি রবে না সব কথা;
স্মৃতি হয়ে উঁকি দেবে-
...............জীবনের বাঁকে বাঁকে
...............একবার বা বারংবার!
আজ-
বর্তমানে দাঁড়িয়ে
দুহাজার তেরোর শুরুতে-
এক ঝাঁক আত্মীয়কে সাথে নিয়ে স্বপ্ন আঁকি,
ভাসি আনন্দের উচ্ছলতায়;
অঙ্গীকার বাঁধি- মানবতার সাথে আছি,
...............থাকবো।
...............রুখে দেব সব দূর্নীতি
...............এ দেশ ও পৃথিবীর!” 


------------------------------------------------------

রচয়িতাঃ জাকিয়া জেসমিন
সময়ঃ বিকেল ৫টা১ জানুয়ারী ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন