শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

কবিতাঃ আজ মেঘলা দিনে কাঁদে আমার মন



n  জাকিয়া জেসমিন যূথী
n  ০৭।০৫।২০১৪


যখন কাক ডেকে ডেকে হয়ে গেছে ক্লান্ত
যখন বাজারে মাছের লেগেছে হাঁক ডাক
পেঁয়াজ, লাউ, বেগুনের নেমেছে দর
নাশতার পরে চায়ের কাপের চুমুক শেষে
ধুয়ে ফেলেছে গৃহিণী চায়ের পাতিলটাও
শুরু হয়ে গেছে দুপুরের রান্নার আয়োজন
তখন-
রাত্রিযাপনের ক্লান্তিতে ভর করে ধীর পায়ে
এলো আমার সকাল
আলসে চোখের দরজা খুলে!


বাহিরে রোদের কড়া তাপের ছটায়
মেজাজের ঝাঁজ ক্রমশঃ গতি পায়
গুমোট হয়, থম থম করে;
যেমন আকাশটা মাঝে মাঝে ডাকছে;

মেঘেরও বুঝি বা মনটা ভালো নেই
আমার
মতো!

সাংসারিক নিয়মের জালে
নিয়মিত কাজের খড়কুটো নেড়ে
শুরু হয় নতুন দিনের পথ চলা।


বৃষ্টি নয় আকাশ গুম গুম ডাকে
মনের ক্যানভাসে কে যে বসে আঁকে ছবি
আকাশের পথে পথে গুরুম গুরুম
আমার মনেও আজ অথই আঁধার

কোথায় যেন বয়ে চলেছে একটা খুব কষ্টের নদী
আজ মন ভালো নেই, নেই ভালো মন;

ধীর পায়ে দুপুর গড়ায়, বিকেলটা খুব ক্লান্ত
হঠাত আকাশ কাঁদে ঝর ঝর
মনের সেতারেও নামে অশ্রু
জানি না কেন আজ মনটা এমন
আজ মন ভালো নেই, নেই ভালো
এই বৃষ্টির, মনে পরে সেই প্রিয় দিন!
জানি না বন্ধু কোন সে স্মৃতিমুখর দিন
আজ মেঘলা দিনে কাঁদে আমার মন!


... ধানমণ্ডি, ঢাকা। ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন