কবিতাঃ “যার আলোক ছায়ায় আমি”
ধরায় এসে জন্ম বুনে
হাজারো নতুন মুখ
কিছু প্রাণে স্বপ্ন
সাজে
গড়িয়ে অন্যের সুখ!
আমি সুজন ভাগ্যবতী
তার হাতটা পেয়েছি
লেখার আলোক ভুবন পথে
একসাথেই হাঁটছি।
কখন কোথায় লিখতে হবে
কেমন গল্প কাব্য
উজার করা উৎসাহে তার
হয়েছি আজ সভ্য।
আমার আমি আলোকিত
এমন বন্ধু পেয়ে
তোমরা সবে খুঁজে
নিয়ো
সেই পথেতে যেয়ে।
~ ১ জুলাই ২০১৪~
বিকেল ৬টা
-------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন